Thursday, 26 July 2018

ফেঞ্চুগঞ্জে ঘিলাছড়া ইউনিয়ন তালামীযের কাউন্সিল সম্পন্নঃ


সভাপতি-হাবিবুর রহমান চৌধুরী
সাধারণ সম্পাদক-আব্দুল হামিদ হুমায়দী

মোহাম্মদ সোবেল, ২৬ জুলাইঃ  ফেঞ্চুগঞ্জ উপজেলার ৩ নং ঘিলাছড়া ইউনিয়ন শাখার কাউন্সিল ২৬ জুলাই বৃহস্পতিবার বেলা ২ ঘটিকায় গাজীপুর খোলাফায়ে রাশিদীন মাদরাসা হলে অনুষ্ঠিত হয়। শাহিন আহমদের সভাপতিত্বে হাবীবুর রহমান ও আব্দুল হামিদ হুমায়দী'র যৌথ পরিচালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন ফেঞ্চুগঞ্জ উপজেলা তালামীযের সভাপতি- ছাত্রনেতা শাহজাহান সাদী,প্রধান নির্বাচন কমিশনারের বক্তব্য রাখেন, উপজেলা সাধারণ সম্পাদক- হাফিজ হোসাইন আহমদ,সহকারী নির্বাচন কমিশনারের বক্তব্য রাখেন, উপজেলা সাংগঠনিক সম্পাদক- হাফিজ রেজাউল করিম,বিশেষ অতিথির বক্তব্য রাখেন- উপজেলা সহ সাংগঠনিক সম্পাদক-তাহমিদুর রহমান চৌধুরী, উপজেলা সদস্য ও ৪ নং উত্তর কুশিয়ারা ইউনিয়ন সভাপতি তারেকুল ইসলাম,মাদ্রাসার সহকারী শিক্ষক মাওঃ রুহুল আমিন প্রমূখ।
কাউন্সিলে হাবীবুর রহমান চৌধুরী-কে সভাপতি, আব্দুল হামিদ হুমায়দী-কে সাধারণ সম্পাদক ও মেহেদি হাসান- কে সাংগঠনিক সম্পাদক করে ৪৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

Wednesday, 25 July 2018

লাতিফিয়া উলামা সোসাইটি ইউকের উলামা কনফারেন্স এবং কাউন্সিল সম্পন্ন


উম্মাহর ক্রান্তিলগ্নে উলামায়ে কিরামকে অগ্রণী ভুমিকা পালনে এগিয়ে আসতে হবে
- হযরত মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী
আনজুমানে আল ইসলাহ ইউকের উদ্যোগে উলামা কনফারেন্স এবং লাতিফিয়া উলামা সোসাইটি ইউকের ২০১৮-২০২০ সেশনের কাউন্সিল অধিবেশন গত সোমবার লন্ডনের দারুল হাদীস লাতিফিয়ায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, বাংলাদেশ আনজুমানে আল ইসলাহর মুহতারাম সভাপতি হযরত আল্লামা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী।
তিনি বলেন, আম্বিয়ায়ে কিরামের উত্তররাধিকারী হিসেবে উলামায়ে কিরামের অনেক দায়িত্ব ও কর্তব্য রয়েছে। মুসলিম উম্মাহর বর্তমান ক্রান্তিলগ্নে উলামায়ে কিরামকে অগ্রণী ভুমিকা পালন করতে হবে। এজন্য প্রয়োজন উলামায়ে কিরামের ঐক্যবদ্ধ, যুগোপযোগী এবং ঐকান্তিক প্রচেষ্টা। তিনি বলেন, আহলে সুন্নাত ওয়াল জামাআতের প্রকৃত আকীদা-বিশ্বাস এবং সঠিক দ্বীনী শিক্ষা সাধারণ মানুষের সামনে তুলে ধরতে লাতিফিয়া উলামা সোসাইটি ইউকে একটি মাইলফলক হিসেবে কাজ করবে বলে আমি বিশ্বাস করি।
আনজুমানে আল ইসলাহ ইউকের প্রেসিডেন্ট শায়খুল হাদীস আল্লামা আবদুল জলিল এর সভাপতিত্বে এবং সেক্রেটারি জেনারেল মাওলানা মোহাম্মদ হাসান চৌধুরী ও জয়েন্ট সেক্রেটারি মাওলানা এমএ কাদির আল হাসানের যৌথ উপস্থাপনায় অনুষ্ঠিত উলামা সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লাতিফিয়া উলামা সোসাইটির সাবেক প্রেসিডেন্ট হযরত আল্লামা মুজাহিদ উদ্দীন চৌধুরী দুবাগী, হযরত মাওলানা শামসুদ্দীন নূরী, হযরত মাওলানা নজরুল ইসলাম এবং লাতিফিয়া কারী সোসাইটির প্রেসিডেন্ট হযরত মাওলানা মুফতী ইলিয়াস হোসাইন।
বৃটেনের প্রত্যন্ত অঞ্চল থেকে বিপুল সংখ্যক উলামায়ে কিরামের উপস্থিতিতে অনুষ্ঠিত এ সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আনজুমানে আল ইসলাহ ইউকের ভাইস প্রেসিডেন্ট মাওলানা ছাদ উদ্দীন সিদ্দিকী, মাওলানা ফখরুল হাসান রুতবাহ, লাতিফিয়া উলামা সোসাইটির সাবেক সেক্রেটারি মুফতী আবদুর রহমান নেজামী, আনজুমানে আল ইসলাহ গ্রেটার লন্ডন ডিভিশনের প্রেসিডেন্ট হাফিজ মাওলানা কয়েছুজ্জমান, জেনারেল সেক্রেটারি মাওলানা আবদুল কুদ্দুস, ইস্ট ডিভিশনের প্রেসিডেন্ট আলহাজ্ব আবদুস সালাম, মিডল্যান্ডস ডিভিশনের সেক্রেটারি আলহাজ্ব মিসবাউর রহমান প্রমুখ।
উলামা সমাবেশে আনজুমানে আল ইসলাহ ইউকের সেন্ট্রাল কাউন্সিলের তত্বাবধানে এবং উপস্থিত উলামায়ে কিরামের সম্মতিতে ২০১৮-২০২০ সালের জন্য লাতিফিয়া উলামা সোসাইটি ইউকের নতুন কমিটি গঠন করা হয়। সম্পূর্ণ নতুন আঙ্গিকে এবং নতুন নির্দেশনা নিয়ে গঠিত এ কমিটির নেতৃবৃন্দ হলেন প্রেসিডেন্ট জনাব মাওলানা শেহাব উদ্দীন, ভাইস-প্রেসিডেন্ট মাওলানা আবদুল মালিক, মাওলানা আবদুল কাহহার, জেনারেল সেক্রেটারি মাওলানা ফরিদ আহমদ চৌধুরী, জয়েন্ট সেক্রেটারী মাওলানা খায়রুল হুদা খান এবং ট্রেজারার মাওলানা রফিক আহমদ।
তাছাড়া যুগের চাহিদা অনুযায়ী বিভিন্ন বিষয়ে রিসার্চ করা ও ফতোয়া প্রদান এবং বৃটেনে বসবাসরত উলামায়ে কিরামকে যুগোপযোগী প্রশিক্ষণ প্রদানের নিমিত্তে চারটি কাউন্সিল গঠন করা হয়। সেগুলোর মধ্যে ওভারভিউ ও স্ক্রুটিনি কাউন্সিলের দায়িত্বপ্রাপ্ত উলামায়ে কিরাম হচ্ছেন হযরত মাওলানা হাফিজ আবদুল জলিল, হযরত মাওলানা মুফতী ইলিয়াস হোসাইন, হযরত মাওলানা নজরুল ইসলাম, মাওলানা শেহাব উদ্দীন এবং মাওলানা ফরিদ আহমদ চৌধুরী। রিসার্চ কাউন্সিলের দায়িত্বপ্রাপ্ত উলামায়ে কিরাম হলেন, মাওলানা আবদুল আউয়াল হেলাল, মাওলানা মুফতী শাহজাহান মাহমুদ, মাওলানা হুসাইন আহমদ আমিনী এবং মাওলানা মুহিব আল কাসিম। ফতোয়া কাউন্সিলের দায়িত্বপ্রাপ্ত উলামায়ে কিরাম হলেন মাওলানা মুফতী আশরাফুর রহমান, মাওলানা হাফিজ হেলাল উদ্দিন, মাওলানা খায়রুল হুদা খান এবং মাওলানা মারুফ আহমদ। তারবিয়াত কাউন্সিলের দায়িত্বপ্রাপ্ত উলামায়ে কিরাম হলেন মাওলানা সালমান আহমদ চৌধুরী, মাওলানা আবদুল কাহহার, মাওলানা এমএ কাদির আল হাসান এবং হাফিজ মাওলানা বশির উদ্দিন। প্রেস বিজ্ঞপ্তি

Monday, 23 July 2018

ইসলামের_দৃষ্টিতে_ফেইক_আইডি! এম এ বাসিত আশরাফ

মোহাম্মদ সোবেল,২৩ জুলাইঃ
একুশ শতকের সব থেকে জনপ্রিয় সামাজিক নেটওয়ার্কের নাম সম্ভবত ফেইসবুক। সমস্ত বিশ্বজুড়ে প্রায় শত কোটির উপর মানুষ ফেইসবুক ব্যবহার করছে। ফেইসবুক ব্যবহারে যেমন অনেক ভাল দিক আছে তেমনি ক্ষতি ও আছে। আজ যে বিষয়ে আলোকপাত করতে চাই তা হলো "ইসলামের দৃষ্টিতে ফেইক আইডি দিয়ে মানহানি ও প্রতারনা কী"?
আমাদের সমাজে অনেক যুবক ভাই বোনদের দেখা যায় অনেক সময় ফেইসবুকে ফেইক আইডি তৈরী করে থাকে। এবং তারা এ আইডি দিয়ে অনেকের সাথে প্রতারনা এবং ভাল লোকের মানহানি করে থাকে! আবার অনেকে আছে যারা ফেইক আইডি বানিয়ে ইসলাম প্রচার করে থাকে।
এখন প্রশ্ন হলো , ফেইসবুকে ফেইক আইডি ব্যবহারের হুকুম কি? এটা কি জায়েয হবে?? না কি হারাম?? যদি জায়েয হয় তাহলে কোন অবস্থায় জায়েয। আর জায়েয না হলে কোন অবস্থায় জায়েয না।
ফেইসবুকে ফেইক আইডি বানানো হয় সধারনত দুটি কারনে।
💎(১): কোন মেয়ে বা ছেলের ছবি দিয়ে অথবা কোন বড় নাম করা ব্যক্তির ছবি দিয়ে আইডি তৈরী করে থাকে, মানুষদের ধোকা, অপমান অথবা হয়রানী করার জন্য।
🔹এ ব্যপারে হুকুম হলো:
এ ধরনের আইডি তৈরী করা নাজায়েয এবং সম্পূর্ণ হারাম। কারন রাসূল সাঃ বলেছেন যারা মানুষদের ধোকা দেয় তারা রাসূল সাঃ এর উম্মত নয় ।
‎قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: مَنْ غَشَّ فَلَيْسَ مِنِّي
অর্থ, রাসূল সাঃ বলেন, যারা মানুষদের ধোকা দেয় তারা আমর উম্মতের অন্তর্ভুক্ত নয়। ( মুসলিম শরীফ:১০২)।

প্রতারণা মানব চরিত্রের একটি মারাত্মক রোগ। প্রতারণা বা কৌশলে অন্যকে ঠকানো কবিরা গুনাহ তথা হারাম। এ ছাড়া প্রতারণা মূলত মুনাফিকদের স্বভাব যা আল কোরআনে বর্ণিত হয়েছে।
(মুনাফিকরা মুখে কেবল ঈমানের দাবিদার), এরা আল্লাহ ও তাঁর নেক বান্দাদের সঙ্গে প্রতারণা করে যাচ্ছে, (মূলত এ কাজের মাধ্যমে) তারা অন্য কাউকে নয় নিজেদেরই প্রতারিত করছে। অথচ তারা উপলব্ধি করতে পারছে না। (আসলে) এদের ক্বলবে রয়েছে ব্যাধি। (প্রতারণার কারণে) আল্লাহতায়ালা তাদের ব্যাধি বাড়িয়ে দিয়েছেন। তাদের জন্য রয়েছে তাঁর পক্ষ থেকে পীড়াদায়ক শাস্তি কেননা তারা মিথ্যা বলেছিল। (সূরা আল বাকারা : ৯-১০)।

অন্যত্র ইরশাদ হচ্ছে: অবশ্যই মুনাফিকরা প্রতারণা করছে আল্লাহর সঙ্গে অথচ তারা নিজেরাই নিজেদের প্রতারিত করছে। আর যখন তারা নামাজে দাঁড়ায় তখন দাঁড়ায় একান্ত শিথিলভাবে লোক দেখানোর জন্য আর তারা আল্লাহকে খুব কমই স্মরণ করে। (সূরা আন নিসা:১৪২)।

মানুষের ইজ্জত বা সুনাম এক বিরাট সম্পত্তি। মান সম্মানের ব্যাপারে আজকাল অধিকাংশ মুসলমানরা না ধর্ম মানে না আইন মানে । মানুষ আজকাল পশুর চেয়েও নগন্য হয়ে গেছে। বিভিন্ন কুৎসা রটনাসহ মানহানিকর বক্তব্য তাদের কাছে কোন ব্যপার-ই না । যারা ধর্ম মানেন তাদের স্মরনে রাখা উচিৎ যে কুৎসা রটনা, গিবত করা, পরিনিন্দা, মানুষকে খাটো করে দেখা , মিথ্যা বিদ্রুপ সবই মানহানি।
এ প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন বলেন: "মুমিনগণ, কেউ যেন অপর কাউকে উপহাস না করে। কেননা, সে উপহাসকারী অপেক্ষা উত্তম হতে পারে এবং কোন নারী অপর নারীকেও যেন উপহাস না করে। কেননা, সে উপহাসকারিণী অপেক্ষা শ্রেষ্ঠ হতে পারে। তোমরা একে অপরের প্রতি দোষারোপ করো না এবং একে অপরকে মন্দ নামে ডেকো না। কেউ বিশ্বাস স্থাপন করলে তাদের মন্দ নামে ডাকা গোনাহ। যারা এহেন কাজ থেকে তওবা না করে তারাই যালেম"। (সুরা হুজুরাত:১১)।

অন্যত্র আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন:
"তোমরা যদি অভাবী আত্মীয় স্বজন, মিছকিনও সম্বলহীন পথিক হতে পাশ কাটিয়ে থাকতে চাও এ কারনে যে তোমরা আল্লাহর যে রহমত পাওয়ার আকাংখী তাহা এখনও তালাশ-ই করিতেছো তাহাদিগকে বিনয় সুচক জবাব দাও।” (সুরা বনি-ইসরাঈল:২৮)
এ আয়াতে একজন মিছকিনের সাথেও বিনয়সূচক বা সম্মান রেখে কথা বলতে আল্লাহ রাব্বুল আলামীন আদেশ দিচ্ছেন। সুতরাং আমরা মানুষকে না হক্ বেইজ্জত করবো কোন সাহসে? এ প্রসঙ্গে একটি হাদিসে পাক হচ্ছে “জগন্যতম অত্যাচার হচ্ছে কোন মুসলমানের সম্মানের প্রতি না হক্ আক্রমন করা”

একজন সৎ ও পরহেজগার মানুষের মধ্যে প্রতারণা, ছলনা, ধোঁকা এবং বিশ্বাসঘাতকতার লেশমাত্র থাকতে পারে না।
রসুলুল্লাহ (সা.) সততার সুফলের প্রতি ইঙ্গিত করে ইরশাদ করেন, তোমাদের উচিত সততা গ্রহণ করা, নিশ্চয় সততা পুণ্যের দিকে নিয়ে যায় আর পুণ্য জান্নাত পর্যন্ত পৌঁছে দেয়। আর মানুষ সত্যবাদী ও সত্যান্বেষী হয়ে আল্লাহর কাছে সিদ্দিক হিসেবে পরিগণিত হয়। (বুখারি শরীফ ও মুসলিম শরীফ)।

💎(২): অনেকে ফেইক আইডি তৈরী করে ইসলাম প্রচার করার জন্য। বাতিল ফিরকাহ সহ বিভিন্ন মহলের ইসলাম বিদ্বেষি কুকর্ম প্রচার করার জন্য। (তবে ব্যক্তি বিশেষের ছবি দিয়ে অপমান বা মানহানির উদ্দেশ্যে নয়) এখন যদি সে তার নাম ঠিকানা দিয়ে আইডি তৈরী করে তাহলে বিভিন্ন মহল থেকে হুমকী আসতে পারে, তার উপর হামলা হতে পারে এমন কি তার উপর জুলুম নির্যাতনও হতে পারে। এই কারনে তারা তাদের নাম ঠিকানা না দিয়ে ফেইক আউডি তৈরী করে থাকে।
🔹এ ব্যপারে হুকুম হলো:
এ ধরনের ফেইক আইডি তৈরী করা জায়েয আছে।
এক হাদীসে আছে রাসূল সাঃ বলেন,
‎حَدَّثَنَا صَدَقَةُ بْنُ الفَضْلِ، أَخْبَرَنَا ابْنُ عُيَيْنَةَ، عَنْ عَمْرٍو، سَمِعَ جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، قَالَ: قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «الحَرْبُ خَدْعَةٌ»
অর্থ, হযরত জাবের ইবনে আব্দুল্লাহ রাঃ থেকে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যুদ্ধ কৌশল প্রয়োগের স্থান। (বুখারী শরীফ:৩০২৯)।

এ হাদীস দ্বারা প্রমানীত হয় যে, ইসলামের সঠিক আকিদা (মত/পথ) প্রচার করার জন্য কৌশল প্রয়োগ করা বৈধ।

আশা করি ফেইক আইডির ব্যপারটা ক্লিয়ার হয়েছে। হে আল্লাহ, আমাদের সবাইকে বুঝার তাওফীক দান কর।
আমীন।

সংকলনে: এম এ বাসিত আশরাফ

Sunday, 22 July 2018

ফেঞ্চুগঞ্জে হাঠুভাঙ্গা আলিম মাদরাসা তালামীযের  নবীন বরণ অনুষ্ঠান সম্পন্নঃ


নিজস্ব প্রতিনিধি, ২২ জুলাইঃ সকাল ১১ ঘঠিকায় মাদ্রাসা তালামীযের সভাপতি ফজলে রাব্বির সভাপতিত্বে ও জায়েদ আহমদের পরিচালনায়, এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট পুর্ব জেলা তালামীযের সহ সংগঠনিক সম্পাদক- ছাত্রনেতা শাহ হোসাইন মোঃ বাবু, প্রধান বক্তার বক্তব্য রাখেন ফেঞ্চুগঞ্জ উপজেলা সভাপতি ছাত্রনেতা শাহজাহান সাদী, বিশেষ অতিথির বক্তব্য রাখেন ফেঞ্চুগঞ্জ উপজেলার সাবেক সহ সভাপতি আফতাব উদ্দীন,বর্তমান সহ সভাপতি হাবিবুর রহমান সাকিব,সাধারণ সম্পাদক হাফিজ হোসাইন আহমদ,সিলেট পর্ব জেলা সদস্য হাবিলুর রহমান জুয়েল,উপজেলা সাংগঠনিক সম্পাদক হাফিজ রেজাউল করিম,সহ অফিস সম্পাদক দেওয়ান মাহমুদ রিমন, ২ নং মাইজগাঁও ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক এনামুল হক ইমন,সহ সাধারণ সম্পাদক আবু তায়েফ শিবলু.

Saturday, 21 July 2018

সংক্ষিপ্ত ভারত সফর করে গেলেন আল্লামা ইমাদ উদ্দিন চৌধুরী ফুলতলি

নিজস্ব_প্রতিবেদন, ২১ জুলাই : বরাক উপত্যকার প্রখ্যাত বুজুর্গ হজরত শাহ ইয়াকুব হাতিম আলি বদরপুরী রহঃ এর মাজার জিয়ারতের উদ্দেশ্যে ও পারিবারিক কাজে একদিনের ভারত সফর করে ফের নিজ বাড়িতে ফিরে গেলেন ফুলতলির বড় তনয় হজরত আল্লামা ইমাদ উদ্দিন চৌধুরী ফুলতলি। শনিবার তিনি করিমগঞ্জ-জকিগঞ্জ কাস্টম হয়ে সকাল এগারোটায় ভারতে পা রাখেন। সেখান থেকে সোজা চলে আসেন বদরপুরে। আপন নানাজান হজরত ইয়াকুব বদরপুরি রহঃ এর মাজার জিয়ারত করে মোনাজাত করেন মালিক মওলার শাহি দরবারে। এসময় তিনি মাজার সংলগ্ন ভারত লতিফিয়া দারুল কিরাত সমিতির কার্যালয় লতিফিয়া কমপ্লেক্সের নির্মাণ কাজও খতিয়ে দেখেন। এদিন বিকাল চারটের আগেই তিনি নিজ দেশে ফিরে যান। জানাগেছে, আল্লামা ফুলতলি রহঃ এর এই বড় তনয়ের সংক্ষিপ্ত ভারত সফর নিছক জিয়ারতের উদ্দেশ্যেই ছিল। তার আগে  প্রচার বিমুখ আধ্যাত্মিক এই বুজুর্গকে ভারতে স্বাগত জানান ভারত লতিফিয়া সমিতির সভাপতি উজানডিহির পীর সৈয়দ মুস্তাক আহমদ মদনী, উত্তরপূর্বাঞ্চল আহলে সুন্নত ওয়াল জামাতের প্রাক্তন সভাপতি সৈয়দ জুনাইদ আহমদ মদনী, বিশিষ্ট রাজনীতিবিদ আজিজুর রহমান তালুকদার প্রমুখ। ফুলতলি সাহেবের সফরসঙ্গি ছিলেন ছাহেবজাদা মওলানা গুফরান আহমেদ চৌধুরী, মওলানা ফারহান আহমেদ চৌধুরী ও মুহাম্মদ লুকমান আহমেদ চৌধুরী। এদিকে অত্যন্ত গোপনে ভারত সফরে আসলেও খবরটি পাঁচ কান হতে বেশি সময় লাগেনি। খবর পেয়ে অনেকেই প্রিয় মুর্শিদের সাক্ষাতে হাজির হন বদরপুরে। এদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন, অধ্যক্ষ মাওলানা আনোয়ার উদ্দিন তালুকদার , মাওলানা মহবুব আহমদ, জানাব কউছর আহমদ, প্রমুখ। অন্যদিকে,  প্রিয় মুর্শিদের আগমনের খবর না পাওয়ায় অনেকেই দুঃখ প্রকাশ করতেও দেখা গেছে এদিন।

Friday, 20 July 2018

১নং ফেঞ্চুগঞ্জ ইউনিয়ন তালামীযের আহবায়ক কমিটি গঠিতঃ


আহবায়ক- মোঃ হাবিবুর রহমান, সদস্য সচিব- হাফিজ জাদিদুল ইসলাম
মোহাম্মদ সোবেলঃ বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া ফেঞ্চুগঞ্জ উপজেলার ১ নং ফেঞ্চুগঞ্জ ইউনিয়ন শাখার ২০ জুলাই শুক্রবার বিকাল ৪ টায় শাখার অস্থায়ী কার্যালয়ে কমিটি গঠনের লক্ষ্যে সভা অনুষ্ঠিত হয়। শাখা সহ সভাপতি -হাবিবুর রহমানের সভাপতিত্বে হাঃ জুবেল আহমদের পরিচালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন ফেঞ্চুগঞ্জ উপজেলা সভাপতি ছাত্রনেতা শাহজাহান সাদী,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সাধারণ সম্পাদক হাফিজ হোসাইন আহমদ, উপজেলা সাংগঠনিক সম্পাদক হাফিজ রেজাউল করিম,প্রচার সম্পাদক- হাবিবুর রহমান মারুফ।
সভায় সর্বসম্মতিক্রমে হাবিবুর রহমানকে আহবায়ক,হাঃ জুবেল আহমদকে যুগ্ন আহবায়ক,হাঃ জাদিদুল ইসলাম কে সদস্য সচিব ও কামরুজ্জামান মাছিদ-কে যুগ্ন -সদস্য সচিব করে ১৯ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়।

আন্তর্জাতিক পীরানের পীর ফুলতলী হোয়াটসঅ্যাপ গ্রুপের কুইজ প্রতিযোগীতার ফলাফল প্রকাশ।


নিজস্ব প্রতিনিধি: শামসুল উলামা আল্লামা ছাহেবব ক্বিবলাহ ফুলতলী (রঃ) এর স্মৃতি বিজরিত আন্তর্জাতিক পীরানের পীর ফুলতলী হোয়াটসঅ্যাপ গ্রুপের কুইজ প্রতিযোগীতার ফলাফল অদ্য ২০ জুলাই বাংলাদেশ সময় রাত ১১:০০ ঘটিকায় প্রকাশিত হয়।

প্রতিযোগীতায় অংশগ্রহন করে যারা কৃতিত্বের সাথে বিজয়ী হয়েছেন:
       ১ম স্হান👇
দেলওয়ার হোসেন (নোমান),  ফুলসাইন্দ, গোলাপগঞ্জ।
২য় স্হান👇
জুবায়ের আহমদ,মুড়াউড়া, নবীগঞ্জ, হবিগন্জ
৩য় স্হান👇
মোঃ তোফায়েল আহমদ, গোবিন্দপুর,কমলগঞ্জ,মৌলভীবাজার
৪র্থ স্হান👇
শাহ মোঃ মতিউর রহমান,সাদিপুর,জগন্নাথপুর,
সুনামগঞ্জ।
৫ম স্হান👇
মোহাম্মদ সোবেল,নুরপুর,ফেঞ্চুগঞ্জ ,সিলেট।

কুইজ কুইজ প্রতিযোগীতায় বিজয়ীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান অত্র গ্রুপের চেয়ারম্যান এমে রহমান সাহেদ ও এডমিন পেনেল এবং ফেঞ্চুগঞ্জ সরকারী উচ্চ বিদ্যালয় তালামীযের সংগ্রামী সভাপতি মোহাম্মদ সোবেল।
গ্রুপের সম্মানিত চেয়্যারম্যান এমে রহমান সাহেদ বলেন "প্রতিযোগীতায় পারা না পারা বড় বিষয় নয়,  অংশগ্রহন করাই বড় বিষয়"।
পরিশেষে তিনি বলেন,  ৪ র্থ বারের কুইজ প্রতিযোগীতায় যারা অংশগ্রহন করে   প্রতিযোগীতাকে সাফল্য মন্ডিত করেছেন তাদেরকে আবারো সামনে আগত প্রতিযোগীতায় অংশগ্রহনে দেখতে চান"।

৫ নং উত্তর ফেঞ্চুগঞ্জ ইউনিয়ন তালামিযের কাউন্সিল সম্পন্নঃ

সভাপতি-জুবের আহমদ, সাধারণ সম্পাদক-আব্দুল করিম

মোহাম্মদ সোবেলঃ

ফেঞ্চুগঞ্জ উপজেলার আওতাধীন ৫ নং উত্তর ফেঞ্চুগঞ্জ ইউনিয়ন শাখার কাউন্সিল ২০ জুলাই শুক্রবার সকাল ১০ ঘটিকায় মানিক কোনা দাখিল মাদরাসা হলে অনুষ্ঠিত হয়। শাখা সভাপতি জুবের আহমদের সভাপতিত্বে আব্দুল করিমের পরিচালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন ফেঞ্চুগঞ্জ উপজেলা সভাপতি ছাত্রনেতা শাহজাহান সাদী,নির্বাচন কমিশনারের বক্তব্য রাখেন উপজেলা সাধারণ সম্পাদক হাফিজ হোসাইন আহমদ,বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সাংগঠনিক সম্পাদক হাফিজ রেজাউল করিম,সহ প্রচার সম্পাদক শাহজাহান আলী  প্রমুখ।
কাউন্সিলে  জুবের আহমদকে সভাপতি,  আব্দুল করিম কে সাধারণ সম্পাদক ও হাফিজ হাফিজুর রহমান কে সাংগঠনিক সম্পাদক করে ৪১সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। অন্যান্য দায়িত্বশীলরা হলেন সহ সভাপতি-এমাদ উদ্দিন, জাকির হোসেন, আরিফ উদ্দিন, শেখ আহমেদ সাব্বির, আব্দুর রহিম জুয়েল,   সহ সাধারণ সম্পাদক -ইকবাল হোসেন, ইসমাইলহোসেন, শিবলু,সহ সাংগঠনিক সম্পাদক -আমিনুল ইসলাম অপু,আছাদ আহমদ নাহিদ, প্রচার সম্পাদক - এনামুল হক মুন্না,সহ প্রচার সম্পাদক-হাঃ জায়েদ আহমদ,জুবের আহমদ, অর্থ সম্পাদক-হাঃনাইম,অফিস সম্পাদক -ফুয়াদ হাসান ফাহিম,সহ অফিস সম্পাদক- সজিদুর রহমান সাজু,জসিম আহমদ,হাঃ মুহিবুর রহমান,  প্রশিক্ষণ সম্পাদক - আব্দুর রহমান সজিব,সহ প্রশিক্ষণ সম্পাদক-এনামুল হক,কামরান আহমদ, ইমন আহমদ, আজিজুল হক, শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক -হাঃ আরিফ হোসেন,সহ শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক -রবিউল ইসলাম রবি,এমরান,তারেক,এমদাদুর রহমান।
সদস্য- আব্দুল জলিল রাবেল,আমজাদুর রহমান, আল আমিন,আবু বকর সিদ্দিক,বিলাল,সোহেল,ইমাম হোসেন, শিপন,এনায়েত হোসেন রাহি,আবু তাহের।

Thursday, 19 July 2018

বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া ৪ নং উত্তর কুশিয়ারা ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্নঃ


 সভাপতি- তারেকুল ইসলাম       

সাধারণ সম্পাদক-জুবেদ আহমদ


ফেঞ্চুগঞ্জ উপজেলার আওতাধীন ৪নং উত্তর কুশিয়ারা ইউনিয়ন শাখার কাউন্সিল ১৯ জুলাই বৃহস্পতিবার বেলা ২ ঘটিকায় চানপুর হাফিজিয়া ইবতেদায়ী মাদরাসা হলে অনুষ্ঠিত হয়। শাখার বিদায়ী সভাপতি রাজা আহমদের সভাপতিত্বে তারেকুল ইসলাম ও আওলাদ হোসেনের পরিচালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন ফেঞ্চুগঞ্জ উপজেলা সভাপতি ছাত্রনেতা শাহজাহান সাদী,নির্বাচন কমিশনারের বক্তব্য রাখেন উপজেলা সাধারণ সম্পাদক হাফিজ হোসাইন আহমদ,বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সাংগঠনিক সম্পাদক হাফিজ রেজাউল করিম,সহ অফিস সম্পাদক দেওয়ান মাহমুদ রিমন, সহ প্রশিক্ষণ সম্পাদক আব্দুল মুত্তালিব,চানপুর মাদরাসার সহ সুপার মাওঃ হাসান আহমদ প্রমুখ।

কাউন্সিলে  তারেকুল ইসলামকে সভাপতি,  জুবেদ আহমদ(জুবেল) কে সাধারণ সম্পাদক ও জুবেল আহমদকে সাংগঠনিক সম্পাদক করে ৪৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

Monday, 9 July 2018

বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া বিশ্বনাথ (দক্ষিণ) উপজেলা শাখার উদ্যোগে দাখিল ও এসএসসি কৃতি ও মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্টান সম্পন্ন

চরিত্রবান শিক্ষার্থীরাই দেশ ও জাতীর
ভবিষ্যত কর্ণধার
-----ছাত্রনেতা রেদওয়ান আহমদ চৌধুরী

বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া বিশ্বনাথ (দক্ষিণ) উপজেলা শাখার উদ্যোগে দাখিল ও এসএসসি কৃতি ও মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। সোমবার (৯জুলাই) দুপুরে উপজেলার একটি কমিউনিটি সেন্টারে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া মুহ্তারাম সভাপতি ছাত্রনেতা রেদওয়ান আহমদ চৌধুরী। তিনি তার বক্তব্যে বলেন, মানুষের শ্রেষ্ট সম্পদ হচ্ছে তার চরিত্র। আর একমাত্র চরিত্রবান শিক্ষার্থীরাই দেশ ও জাতীর
ভবিষ্যত কর্ণধার। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, শুধু জিপিএ ৫এর পিছনে দৌঁড়ালে চলবেনা নীতি নৈতিকতার শিক্ষাও গ্রহন করতে হবে।

প্রধান আলোচকের বক্তব্য রাখেন সিলেট সেন্টাল উইমেন্স কলেজের অধ্যক্ষ কবি কালাম আজাদ। তিনি বলেন মাতা পিতা ও শিক্ষকদের সম্মান করা শিক্ষার্থীদের নৈতিক দায়িত্ব। আজ সমাজ থেকে শ্রদ্ধাবোধ ও মূল্যবোধের অবক্ষয় ঘটছে। তরুণ শিক্ষার্থীরাই সেই মূল্যবোধ ফিরিয়ে আনতে পারে।

বিশ্বনাথ (দক্ষিন) উপজেলা তালামীযের সভাপতি মুহাম্মদ ইসলাম উদ্দিন লতিফির সভাপতিত্বে ও প্রচার সম্পাদক আশিকুর রহমান সাঈদের পরিচালনায়, প্রধান বক্তার বক্তব্য রাখেন, সিলেট পশ্চিম জেলা তালামীযের সভাপতি ছাত্রনেতা জাহেদুর রহমান, বিশেষ বক্তার বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক ছাত্রনেতা শেখ আলী হায়দার, দৌলতপুর ইসলামিয়া দারুস সুন্নাহ দাখিল মাদ্রাসার সুপার মাওলানা ইমাদ উদ্দিন। এসময় উপস্থিত ছিলেন, বিশ্বনাথ উপজেলা আল-ইসলার সভাপতি তালুকদার মো: ফয়জুল ইসলাম। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বিশ্বনাথ (উত্তর) উপজেলা তালামীযের সভাপতি আব্দুল হান্নান, বিশ্বনাথ (দক্ষিন) উপজেলা তালামীযের সহ সাধারণ সম্পাদক হাফিজ নাঈম আহমদ, সিনিয়র সদস্য
মাওলানা মোবাশ্বির আহমদ, বেলাল আহমদ, বিশ্বনাথ কামিল মাদ্রাসা শাখা তালামীযের সভাপতি গিয়াস উদ্দিন, সহ সাধারণ সম্পাদক সামসুলইসলাম, সৎপুর কামিল মাদ্রাসা শাখা তালামীযের সাধারণ সম্পাদক হাফিজ মাহদী হাসান।
সভা শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা নোমান আহমদ। অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের ক্রেস্ট ও শিক্ষা সামগ্রী প্রদান করা হয়।

Saturday, 7 July 2018

সিলেট(পুর্ব) জেলা তালামীযের দোয়া মাহফিল ও মতবিনিময় সভা সম্পন্ন

দুনিয়ার কাজের উপর ভিত্তি করে,মৃত্যুর পর মানুষের মূল্যায়ন হয়
                    --মুহাম্মদ আব্দুল খালিক রুহিল শাহ

বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া সিলেট পূর্ব জেলা সভাপতি ছাত্রনেতা মুহাম্মদ আব্দুল খালিক রুহিল শাহ বলেছেন - মানুষ মাত্র মরণশীল। মৃত্যুই জীবনের আমোঘ পরিণতি।দুনিয়ার কাজের ওপর ভিত্তি করে মৃত্যুর পর মানুষের মূল্যায়ন হয়। ফুলতলী মসলকের নিবেদিত প্রাণ আলহাজ্ব মতিউর রহমান (টুনু মিয়া) তার জীবনে এমন দৃষ্টান্ত স্থাপন করে গেছেন যা তাকে অমর করে রেখেছে।  মসজিদ, মাদরাসার উন্নয়ন ও সামাজিক উন্নয়নে অবদান রেখে গেছেন। ওলি আউলিয়াদের আদর্শ অনুসারী না হলে এ ধরনের সৎ কর্ম সম্পাদন করা সম্ভব হয় না।
তিনি গত ৭ জুলাই ১৮ শনিবার সিলেট বিভাগীয় কার্যালয়ে বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া সিলেট পূর্ব জেলা আয়োজিত জেলা সহ সভাপতি মো: আব্দুল বাসিত জবলু এর পিতা মরহুম  মতিউর রহমান( টুনু মিয়া)  এর রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
সংগঠনের সিলেট পূর্ব জেলা সাধারণ সম্পাদক আবুল কাশেমের সঞ্চালনায় অনুষ্ঠিত দোয়া মাহফিল পরবর্তী মতবিনিময় সভায় দায়িত্বশীলদের উদ্দেশ্য তিনি আরো বলেন- মানুষ হচ্ছে আল্লাহর খলিফা বা প্রতিনিধি। একজন প্রতিনিধি হিসেবে আমাদের দায়িত্ব হচ্ছে মানুষকে আল্লাহর পথে আহবান করা,সৎকাজের আদেশ ও অসৎ কাজ হতে বিরত রাখা।আর এই দায়িত্ববোধ থেকেই আমাদেরকে আরো দ্রুত ও ব্যাপক কাজ করতে হবে।এরই ধারাবাহিকতায় বিশ্ব মুসলিমের ক্রান্তিকালে দ্বীনের জন্য ত্যাগ ও কুরবানির নজরানা পেশ করতে সকলকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
জেলা সাংগঠনিক সম্পাদক রুহুল হুদা চৌধুরী রাহেলের স্বাগত বক্তব্যে সূচিত অনুষ্টানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন- জেলা সহ সভাপতি আব্দুল বাছিত জবলু, আব্দুল বাছিত আল হাসান, সহ সাধারণ সম্পাদক ইসলাম উদ্দিন চৌধুরী, সহ সাংগঠনিক সম্পাদক হোসাইন মো: বাবু, সহ প্রচার সম্পাদক সুয়েব আহমদ, অর্থ সম্পাদক জিল্লুর রহমান, অফিস সম্পাদক শাহজাহান সাদি, সহ অফিস সম্পাদক লবিবুর রহমান লাভলু, প্রশিক্ষণ সম্পাদক আলী হোসাইন, সহ প্রশিক্ষণ সম্পাদক হুমায়ুন রশিদ রকি, আব্দুল কুদ্দুছ চৌধুরী তাজুল, শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক খাইরুল ইসলাম, সহ শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক সাইফুর রহমান, আমিনুল ইসলাম, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক হামিদুজ্জামান, সহ তথ্য ও প্রযুক্তি বিষয়ক ফয়জুল ইসলাম,  সদস্য মুজিবুর রহমান, এবাদুর রহমান কবির, রাসেল আহমদ, ফখরুল ইসলাম,আবুল কালাম, আবু সুফিয়ান, সুমন আহমদ, আরিফুল ইসলাম রাফি, আবু বকর, আব্দুস সামাদ, জুবায়ের আহমদ, এহসানুল করিম রাহি, ওয়াহিদুজ্জামান খাঁন মামুন, আজিজুর রহমান লিমন,সিদ্দিকুর রহমান, আব্দুল মালিক, বাবুল মিয়া,আবু জাফর, ফজল আহমদ রেজওয়ান, সাইদুল ইসলাম, আব্দুল্লাহ আল মাসুদ খান,জাবেদ আহমদ,জায়দুর রহমান,নাজিম উদ্দীন,তামিম আহমদ,আনছার আলী,সাদিকুর রহমান,এমরান আহমদ, জাহেদ আহমদ, আকবর আহমদ চৌধুরী,জয়নুল আবেদীন,ইমাম হোসেন পাবেল,আবু সাঈদ আশিক প্রমুখ।

ছাত্রদল নেতা ফারদিন খাঁনের ঈদ শুভেচ্ছা

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সকল নেতাকর্মী সহ ফেঞ্চুগঞ্জবাসী-কে পবিত্র ঈদুল আযহা’র শুভেচ্ছা জানিয়েছেন ফেঞ্চুগঞ্জ উপজেলা ছাত্রদল নেতা ...