Tuesday, 26 June 2018

তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় সভাপতিকে নিয়ে সিলেট পুর্ব জেলার সভাপতির লেখা অসাধারন কবিতা।

"একজন রেদওয়ান ভাই"
----------------------------------------
''আপনার ঐ মুখ খানি
আমাদের প্রিয়,
হাজারো নেতার থেকে
আপনি যে শ্রেয়।''
-----------------------------------------
দুঃখ বলার মত জায়গা আপনি
আবার সুখের রঙ্গিন বিলাস মঞ্জিল,
কারন আন্তরিকতার সাথে আপনার কাছে নিজেকে অতি সহজে সমর্পন করা যায়,
মিশে একাকার হওয়া যায় পানি যেমন মিশে পানির সাথে।
প্রিয় নেতা আপনার গুণগানের কথা কি বলবো ঠোঁট যে কেঁপে উঠে,
বিন্দু থেকে যেমন একটা রূপ ধীরে ধীরে সিন্দুতে গড়ে উঠে,
আবার সিন্দু থেকে পরিনত হয় সীমার মাঝে এক অসীমত্বের,
তেমনি হে প্রিয় নেতা আপনি শূণ্য পর্যায় থেকে অতি ধৈর্যের সাথে ঈমানী তেজস্বী চেতনা ও আত্ম বিশ্বাস নিয়ে প্রাথমিক পর্যায় হতে ধাপে ধাপে কেন্দ্র পর্যায় পর্যন্ত অতি সাফল্যের সাথে উঠে এসেছেন,
আর ধাপে ধাপে কেন্দ্রীয় পর্যায়ে বিভিন্ন দায়িত্ব পালন করে দুই দুই বারের কেন্দ্রীয় সভাপতির দায়িত্ব পালন করছেন,
আর ভাগ্যের দৌড়ে আমরাও পেয়েছি প্রিয় নেতা এবং প্রিয় অভিভাবক।
আপনার হাতেই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলাম তথা হক্ব আক্বিদার সত্যের ঝান্ডা।
আপনার পবিত্র হাতের স্পর্শে কলেজ, ভার্সিটি, মেডিকেল কলেজসহ দেশের বিভিন্ন জেলা তথা সমাজের কোষে কোষে পৌঁছে দিতে সক্ষম হয়েছেন সুন্নিয়তের শাশ্বত পয়গাম,
প্রাণ ফিরে পেয়েছে ঘুঁণে ধরা সভ্যতায়ও।
আর সুখে দুঃখে ডাক দেয়ার আগেই ছাঁয়ার মত আমাদের পাশে পেয়েছি,
বাতিলের মোকাবেলায় সিংহের মত হাঁক দিয়েছেন রাজ পথে,
ওদিকে আপনার দৃষ্টিপাতে বাতিলেরা লেজ গুটিয়ে পিছন হটেছে তালামীয কর্মীরা তার সাক্ষী,
তালামীযের অমর ইতিহাস তা বহন করবে যুগযুগ অনন্তকাল ভালবাসা ও বিশ্বাসের সাথে।
আর তার প্রসব হবে কালের যৌনিতে চেতনার হিম্মত নিয়ে নব যোদ্ধার সাহস যোগাতে।
আপনার আন্তরিক প্রচেষ্টার ফসল আজ বাংলার আনাচে কানাচে লক্ষ কোটি বীর মোজাহিদ কর্মী।
আপনার সাথে পথ চলা  এ যে স্মৃতির পাতায় ভালবাসার এক বন্ধঁনী আল্পনা আঁকা সম।
আমরা বার বার চাই দায়িত্ব নিয়ে আমাদের মাঝে অমর হয়ে থাকেন,
আর যখন আমরা রাজপথ থেকে ক্লান্ত অলস বিভোর হয়ে ঝরে পড়ব,
তখন যেন জীর্ণ চিত্তে চেতনা যোগাতে আমাদের হাত ধরে সামনে যাওয়ার প্রেরনা দেন হাসি মুখে এই আশাবাদী সারাদেশের তালামীয কর্মীরা।
বিশেষ করে আমি বলতে চাই যে, রাসূলের সুন্নত আদায় করতে গিয়ে যখন বিবাহ বন্ধঁনে আবদ্ধ হতে চলেছেন,
তখন ও দেখেছি রাসূলের আদর্শকে আঁকড়ে ধরে টাকনুর উপরে পা-জামা পরেছেন,
এখান থেকে শিক্ষা দিলে যে তালামীয কর্মীরা শুধু মুখে নয় বাস্তবেও ইসলামকে বুকে লালন করে।
আমরা লক্ষ্য করেছি আপনার বিবাহোত্তর ওয়ালিমা অনুষ্টানে ছাহেবজাদাগণ ও নাতীগণ এতো বড় মর্যাদার অধিকারী হয়েও নিজ হাতে সবাইকে খাওয়াচ্ছেন,
মিশে গেছেন সাধারণদের মাঝে এক অসাধারন আমিরগণ।
এর চেয়ে বেশি গৌরবময় বিষয় আর কি বা হতে পারে...?
ধন্য আমরা চির ধন্য এমন একটা মসলকের সঠিক রশি ধরে আঁকড়ে আছি।
অবশেষে একটা কথা বলতে চাই যে,
আল্লাহ যেন সারা জীবন সত্যের ঝান্ডা হাতে আপনার ভালবাসার ছাঁয়ার নিচে আমাদের রাখেন,
তার সাথে আপনার দাম্পত্য জীবনের সুখ শান্তি কামনা করি।
সালাম লও হে প্রিয় নেতা সালাম লও হৃদয়ের মঞ্জিল থেকে হাজার কোটি ভালবাসা মাখা সালাম।

লেখক:
মুহাম্মদ আব্দুল খালিক রুহিল শাহ
সভাপতি
সিলেট (পূর্ব) জেলা তালামীয।

ছাত্রদল নেতা ফারদিন খাঁনের ঈদ শুভেচ্ছা

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সকল নেতাকর্মী সহ ফেঞ্চুগঞ্জবাসী-কে পবিত্র ঈদুল আযহা’র শুভেচ্ছা জানিয়েছেন ফেঞ্চুগঞ্জ উপজেলা ছাত্রদল নেতা ...