সভাপতি-হাবিবুর রহমান চৌধুরী
সাধারণ সম্পাদক-আব্দুল হামিদ হুমায়দী
মোহাম্মদ সোবেল, ২৬ জুলাইঃ ফেঞ্চুগঞ্জ উপজেলার ৩ নং ঘিলাছড়া ইউনিয়ন শাখার কাউন্সিল ২৬ জুলাই বৃহস্পতিবার বেলা ২ ঘটিকায় গাজীপুর খোলাফায়ে রাশিদীন মাদরাসা হলে অনুষ্ঠিত হয়। শাহিন আহমদের সভাপতিত্বে হাবীবুর রহমান ও আব্দুল হামিদ হুমায়দী'র যৌথ পরিচালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন ফেঞ্চুগঞ্জ উপজেলা তালামীযের সভাপতি- ছাত্রনেতা শাহজাহান সাদী,প্রধান নির্বাচন কমিশনারের বক্তব্য রাখেন, উপজেলা সাধারণ সম্পাদক- হাফিজ হোসাইন আহমদ,সহকারী নির্বাচন কমিশনারের বক্তব্য রাখেন, উপজেলা সাংগঠনিক সম্পাদক- হাফিজ রেজাউল করিম,বিশেষ অতিথির বক্তব্য রাখেন- উপজেলা সহ সাংগঠনিক সম্পাদক-তাহমিদুর রহমান চৌধুরী, উপজেলা সদস্য ও ৪ নং উত্তর কুশিয়ারা ইউনিয়ন সভাপতি তারেকুল ইসলাম,মাদ্রাসার সহকারী শিক্ষক মাওঃ রুহুল আমিন প্রমূখ।
কাউন্সিলে হাবীবুর রহমান চৌধুরী-কে সভাপতি, আব্দুল হামিদ হুমায়দী-কে সাধারণ সম্পাদক ও মেহেদি হাসান- কে সাংগঠনিক সম্পাদক করে ৪৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।