সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার নুরপুর গ্রামে এক মুদি দোকানে তালা ভেঙে চুরির ঘটনা ঘটেছে। সোমবার দিবাগত গভীর রাতে শেখ নজরুল ইসলাম সেলিমের মুদি দোকানে এ ঘটনা ঘটে।
চোরেরা দোকান থেকে নগদ ৫০ হাজার টাকার মালামাল লুট করে নিয়ে যায়।
দোকানের মালিক নজরুল ইসলাম সেলিম জানান, ‘প্রতিদিনের মতো সোমবার রাত ৯ টার দিকে দোকান বন্ধ করে বাড়িতে যাই। মঙ্গলবার সকালে এসে দেখি দোকানের সাটার খোলা। চোরেরা দোকানের একটি তালা ভেঙে ৫০ হাজার টাকার মালামাল লুট করে নিয়ে যায়।’
এ ঘটনায় মাইজগাঁও ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডের সদস্য আকরাম হোসেন জানান , তিনি এ ঘটনায় অবগত হয়েছেন এবং এ বিষয়টি তিনি দেখছেন।
