শিক্ষাঙ্গনে ইসলামের উত্তম আদর্শ প্রচার করতে হবে।
ছাত্রনেতা কাওছার আহমদ
-সাংগঠনিক সম্পাদক কেন্দ্রীয় তালামীয।
নিজস্ব প্রতিবেদক,১৮ সেপ্টেম্বর"১৮::বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া ফেঞ্চুগঞ্জ উপজেলার আওতাধীন ৩ নং ঘিলাছড়া ইউনিয়ন শাখা কর্তৃক আয়োজিত দাখিল/এস,এস,সি ও আলিম/এইচ,এস,সি পরিক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান ঘিলাছড়া ইসহাকীয়া দাখিল মাদ্রাসা কনফারেন্স হলে ১৮সেপ্টেম্বর মঙ্গলবার দুপুর ১২ ঘটিকায় অনুষ্টিত হয়।
ইউ.পি সভাপতি হাবিবুর রহমান চৌধুরীর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক আব্দুল হামিদ হুমায়দির সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্যে সংগঠনের কেন্দ্রীয় মুহতারাম সাংগঠনিক সম্পাদক ছাত্রনেতা হাফিজ কাওছার আহমদ। তিনি তার বক্তব্যে বলেন- "বর্তমান তথ্য প্রযুক্তির যুগে শিক্ষার্থীদের ক্যাম্পাসে আধিপত্য নয়, পাঠ্য-পুস্তকে আধিপত্য বিস্তার করতে হবে এবং মেধাবী হতে হবে,এজন্য প্রচুর পরিশ্রমী হতে হবে, শিক্ষার্থীদের বিনয়ী ও আদর্শবান হতে হবে। তিনি ছাত্রদের উদ্দেশ্যে বলেন- শিক্ষাঙ্গনে ইসলামের উত্তম আদর্শ প্রচার করতে হবে, তালামীযে ইসলামিয়া আদর্শবান ছাত্র গঠনের জন্য কাজ চালিয়ে যাচ্ছে"।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সাবেক সভাপতি মাওলানা ফখরুল ইসলাম, অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সিলেট মহানগর আল ইসলাহ'র সিনিয়র সহ সভাপতি হাফিজ তরিকুল ইসলাম (তোফা), ফেঞ্চুগঞ্জ উপজেলা আল-ইসলাহ্ র সহ সভাপতি ও ১ নং সদর ফেঞ্চুগঞ্জ ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান কাজী মাওঃ বদরুদ্দোজা, সিলেট পূর্ব জেলা তালামীযের সহ সাংগঠনিক সম্পাদক হাফিজ শাহ হোসাইন মুহাম্মদ বাবু, উপজেলা আল ইসলাহ-সাধারণ সম্পাদক কাজী মাওঃ আব্দুল জলিল,
ফেঞ্চুগঞ্জ উপজেলা তালামীযের সভাপতি শাহজাহান সাদী, সাধারণ সম্পাদক হাফিজ হোসাইন আহমদ,সাংগঠনিক সম্পাদক হাফিজ রেজাউল করিম,প্রচার সম্পাদক হাফিজ হাবিবুর রহমান মারুফ , সহ প্রচার সম্পাদক রাহাত আহমদ, সদস্য হাঃ হারুনুর রশীদ, ৫ নং উত্তর ফেঞ্চুগঞ্জ ইউনিয়ন শাখার অর্থ সম্পাদক হাঃ নাইম আহমদ, ঘিলাছড়া ইসহাকিয়া মাদ্রাসার সুপার-মাওঃ খায়রুল ইসলাম চৌধুরী, ঘিলাছড়া ইউনিয়ন আল ইসলাহ'র সহ সভাপতি মাওঃ আব্দুল মুকিত, ইউনিয়ন তালামীযের সহ সাধারণ সম্পাদক আহমেদ রাসেল চৌধুরী,সদস্য মিছবাউজ্জামান,রেজান উদ্দিন।
Tuesday, 18 September 2018
ঘিলাছড়া ইউনিয়ন তালামীযের উদ্দোগ্যে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্টিত
Wednesday, 5 September 2018
ফেঞ্চুগঞ্জে তালামীযের আলিম/এইচ এস সি সংবর্ধনা অনুষ্টিত'
মেধাবীরাই রাষ্ট্রের নেতৃত্বে আসতে
হবে---
___মোজতবা হাসান চৌধুরী নুমান।
মোহাম্মদ সোবেল, ৫ সেপ্টেম্বর"১৮:
আজ ৫ সেপ্টেম্বর রোজ বুধবার সকাল ১০ ঘটিকার সময় মানিকোনা আমিনা কমিউনিটি সেন্টারে বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া ৫ নং উত্তর ফেঞ্চুগঞ্জ ইউ,পি শাখা কর্তৃক আলিম ও এইচ এস সি উত্তীর্ন কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্টিত হয়।
ইউনিয়ন সভাপতিঃ জুবের আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদকঃ আব্দুল করিম-এর সঞ্চালনায় ...
এতে প্রধান অতিথি হিসেবে উপস্তিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদক মোজতবা হাসান
চৌধুরী নুমান। তিনি তার বক্তব্যে বলেন "এদেশে কিছু খারিজি সম্প্রদায় মুসলিম ছাত্র সমাজকে ধংশের পথে নিয়ে যাচ্ছে। এরা ছাত্রদের ইসলামের ভূল ব্যখ্যা দিয়ে রক্তাক্ত পথে
ধাবিত করছে। এতে করে আমাদের কমলমতী
ছাত্ররা দিনদিন ভ্রান্ত আক্বিদা গ্রহণ করছে।
তিনি আরোও বলেন, তালামীযে ইসলামিয়া আদর্শ দ্বারা ইসলাম প্রচার
করে, বোমাবাজি করে নয়। এই সংগঠনের
কর্মীরা তাদের মেধাবিকাশের মাধ্যমে ক্রমানুসারে রাষ্ট্রের বিভিন্ন মহলে জায়গা করে নিচ্ছে। এজন্য মেধাবীরাই
এদেশের নেতৃত্বে আসতে হবে। কেননা মেধাহীন নেতৃত্ব দ্বারা কোন জাতি উন্নতি করতে পারে না"
প্রধান বক্তার বক্তব্য রাখেন সংগঠনের সিলেট পূর্ব জেলার সহ সাংগঠনিক সম্পাদক ও সরকারী আলিয়া মাদরাসা শাখার সভাপতি হাফিজ শাহ হোসাইন মোহাম্মদ বাবু। সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন ফেঞ্চুগঞ্জ উপজেলা আল ইসলাহ সহ সভাপতি ও
নব-নির্বাচিত ১ নং সদর ফেঞ্চুগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী মাওলানা মোঃ বদরুদ্দোজা, বিশেষ অতিথির বক্তব্য রাখেন শাবিপ্রবি তালামীযের সাধারণ সম্পাদক মনজুরুল মহসিন, উপজেলা আল ইসলাহ সহ-সাধারণ সম্পাদক মাষ্টার আব্দুল জলিল,প্রশিক্ষণ সম্পাদক মাওঃ আব্দুশ শাকুর, সিলেট পূর্ব জেলা তালামীযের সহ অফিস সম্পাদক লাভিবুর রহমান লাভলু, ফেঞ্চুগঞ্জ উপজেলা তালামীযের সভাপতি শাহজাহান সাদী, উপজেলা সাধারণ সম্পাদক হাফিজ হোসাইন আহমদ,সাংগঠনিক সম্পাদক হাফিজ রেজাউল করিম, সহ প্রচার সম্পাদক শাহজাহান আলী,সহ অফিস সম্পাদক দেওয়ান মাহমুদ রিমন, সদস্য আব্দুল হামিদ হুমায়দি, জুবেদ আহমদ,বিশিষ্ট সমাজ সেবক-উত্তর ফেঞ্চুগঞ্জ ইউনিয়ন পরিষদের ৩ নং ওয়ার্ড মেম্বার ইছন মিয়া,৫নং ওয়ার্ড মেম্বার আকবর হোসেন,৬ নং ওয়ার্ড মেম্বার হেলাল উদ্দীন,৮ নং ওয়ার্ড মেম্বার ও পেনেল চেয়ারম্যান আব্দুল হান্নান প্রমূখ।
Sunday, 2 September 2018
কুলাউড়া তালামীযের ঈদ পূণর্মিলনী, আলোচনা সভা ও বিশাল আনন্দ মিছিল সম্পন্ন ।
আজ ২রা সেপ্টেম্বর-২০১৮ ঈসায়ীঃ
বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া কুলাউড়া উপজেলা , পৌর ও কলেজ শাখার যৌথ আয়োজনে কুলাউড়া কেন্দ্রিয় শহীদ মিনার প্রাঙ্গনে ঈদ পূণর্মিলনী ও আলোচনা সভার আয়োজন করা হয়।
উপজেলা তালামীযের ভারপ্রাপ্ত সভাপতি সৈয়দ হাবিবুন নূরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম আফজাল হোসেন সাজুর সঞ্চালনায় আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন কুলাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আ স ম কামরুল ইসলাম ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আল ইসলাহ'র সাংগঠনিক সম্পাদক এইচ এম শামছুল ইসলাম , কাতার মহানগর আল ইসলাহ'র সাধারণ সম্পাদক ও উপজেলা তালামীযের সাবেক সভাপতি এহসানুল মাহমুদ নাজিম, কুষ্টিয়া বিশ্ববিদ্যালয় তালামীযের প্রচার সম্পাদক সাইফুল্লাহ তালুকদার লকুছ , কর্মধা ইউনিয়ন আল ইসলাহ'র উপদেষ্টা মোঃ মোশাহিদ আলী, ব্রাম্মণবাজার ইউনিয়ন
আল ইসলাহ'র সাধারণ সম্পাদক মাওঃ শাহিদ খান, হাজিপুর ইউনিয়ন আল ইসলাহ'র সাধারণ সম্পাদক মাওঃ আব্দুশ শহিদ, পৃথিমপাশা ইউনিয়ন আল ইসলাহ'র প্রচার সম্পাদক মঈন উদ্দিন, মৌলভীবাজার জেলা তালামীযের সদস্য আব্দুশ শুকুর সরকুম, পৌর তালামীযের সভাপতি আব্দুল মুবিন, সাধারণ সম্পাদক মোঃ আবুল কালাম, উপস্থিত ছিলেন উপজেলা তালামীযের দায়িত্বশীল মোঃ শাহাব উদ্দীন, আব্দুল আজিজ শামিম, হাঃ নজরুল ইসলাম, মোঃ জাকির হোসেন, মোঃ মারুফ হোসেন সায়মান, পৃথিম পাশা ইউনিয়ন তালামীযের সভাপতি সফাত আহমদ , সাধারণ সম্পাদক রায়হান আহমদ, ব্রাম্মনবাজার ইউনিয়ন তালামীযের সভাপতি এমদাদুল হক, বরমচাল ইউনিয়ন তালামীযের সহ সভাপতি সাহেদ আহমদ, সাধারণ সম্পাদক সাহেল আলী চৌধুরী, কর্মধা ইউনিয়ন তালামীযের সভাপতি হোসাইন আহমদ সুমন , ভুকশিমইল ইউনিয়ন তালামীযের সভাপতি জামিল আহমদ, সাধারন সম্পাদক শামসুল ইসলাম, ভাটেরা ইউনিয়ন তালামীযের সিঃনি সহ সভাপতি মোঃ নাঈম ইসলাম, সহ সভাপতি হাঃ বাবলু আহমদ, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, সদর ইউনিয়ন তালামীযের সভাপতি মইনুল ইসলাম, সহ সভাপতি আব্দুস সামাদ সালমান, জয়চন্ডি ইউনিয়ন তালামীযের সাধারণ সম্পাদক সৈয়দ মোজাহিদ আলী, রাউৎগাঁও ইউনিয়ন সভাপতি মোঃ বদরুল ইসলাম, কাদিপুর ইউনিয়ন তালামীযের সহ সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, পৌর তালামীযের দায়িত্বশীল মোঃ রাহিন আহমদ, আব্দুস সামাদ, মিসবাহ উদ্দীন বাপ্পি, সুফিয়ান আহমদ, কলেজ তালামীয নেতা রাসেদ আহমেদ প্রমুখ ।
অনুষ্ঠান শেষে উপস্হিত নেতৃবৃন্দ এক বিশাল মিছিল বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনার প্রাঙ্গনে এসে আনন্দ মিছিল শেষ হয় ।
ছাত্রদল নেতা ফারদিন খাঁনের ঈদ শুভেচ্ছা
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সকল নেতাকর্মী সহ ফেঞ্চুগঞ্জবাসী-কে পবিত্র ঈদুল আযহা’র শুভেচ্ছা জানিয়েছেন ফেঞ্চুগঞ্জ উপজেলা ছাত্রদল নেতা ...
-
সভাপতি-হাবিবুর রহমান চৌধুরী সাধারণ সম্পাদক-আব্দুল হামিদ হুমায়দী মোহাম্মদ সোবেল, ২৬ জুলাইঃ ফেঞ্চুগঞ্জ উপজেলার ৩ নং ঘিলাছড়া ইউনিয়ন শাখার ক...
-
"একজন রেদওয়ান ভাই" ---------------------------------------- ''আপনার ঐ মুখ খানি আমাদের প্রিয়, হাজারো নেতার থেকে আপনি য...
-
উম্মাহর ক্রান্তিলগ্নে উলামায়ে কিরামকে অগ্রণী ভুমিকা পালনে এগিয়ে আসতে হবে - হযরত মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী আনজুমানে আল ইসলাহ ইউক...