Wednesday, 5 September 2018

ফেঞ্চুগঞ্জে তালামীযের আলিম/এইচ এস সি সংবর্ধনা অনুষ্টিত'


মেধাবীরাই রাষ্ট্রের নেতৃত্বে আসতে
হবে---
___মোজতবা হাসান  চৌধুরী নুমান।

মোহাম্মদ সোবেল, ৫ সেপ্টেম্বর"১৮:
আজ ৫ সেপ্টেম্বর রোজ বুধবার সকাল ১০ ঘটিকার সময়  মানিকোনা আমিনা কমিউনিটি সেন্টারে বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া ৫ নং উত্তর ফেঞ্চুগঞ্জ ইউ,পি শাখা কর্তৃক আলিম ও এইচ এস সি উত্তীর্ন কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্টিত হয়।

ইউনিয়ন সভাপতিঃ জুবের আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদকঃ আব্দুল করিম-এর সঞ্চালনায় ...
এতে প্রধান অতিথি হিসেবে উপস্তিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদক মোজতবা হাসান
চৌধুরী নুমান। তিনি তার বক্তব্যে  বলেন "এদেশে কিছু খারিজি সম্প্রদায় মুসলিম ছাত্র সমাজকে ধংশের পথে নিয়ে যাচ্ছে। এরা ছাত্রদের ইসলামের ভূল ব্যখ্যা দিয়ে রক্তাক্ত পথে
ধাবিত করছে। এতে করে আমাদের কমলমতী
ছাত্ররা দিনদিন ভ্রান্ত আক্বিদা গ্রহণ করছে।
তিনি আরোও বলেন, তালামীযে ইসলামিয়া আদর্শ দ্বারা ইসলাম প্রচার
করে, বোমাবাজি করে নয়। এই সংগঠনের
কর্মীরা তাদের মেধাবিকাশের মাধ্যমে ক্রমানুসারে রাষ্ট্রের বিভিন্ন মহলে জায়গা করে নিচ্ছে। এজন্য মেধাবীরাই
এদেশের নেতৃত্বে আসতে হবে। কেননা মেধাহীন নেতৃত্ব দ্বারা কোন জাতি উন্নতি করতে পারে না"

প্রধান বক্তার বক্তব্য রাখেন সংগঠনের সিলেট পূর্ব জেলার সহ সাংগঠনিক সম্পাদক ও সরকারী আলিয়া মাদরাসা শাখার সভাপতি  হাফিজ শাহ হোসাইন মোহাম্মদ  বাবু। সংবর্ধিত  অতিথির বক্তব্য রাখেন ফেঞ্চুগঞ্জ উপজেলা আল ইসলাহ সহ সভাপতি ও
নব-নির্বাচিত ১ নং সদর ফেঞ্চুগঞ্জ  ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী মাওলানা  মোঃ বদরুদ্দোজা, বিশেষ অতিথির বক্তব্য রাখেন শাবিপ্রবি তালামীযের সাধারণ সম্পাদক মনজুরুল মহসিন, উপজেলা আল ইসলাহ সহ-সাধারণ সম্পাদক মাষ্টার আব্দুল জলিল,প্রশিক্ষণ সম্পাদক মাওঃ আব্দুশ শাকুর, সিলেট পূর্ব জেলা তালামীযের সহ অফিস সম্পাদক লাভিবুর রহমান লাভলু, ফেঞ্চুগঞ্জ উপজেলা তালামীযের সভাপতি শাহজাহান সাদী,  উপজেলা সাধারণ সম্পাদক হাফিজ হোসাইন আহমদ,সাংগঠনিক সম্পাদক হাফিজ রেজাউল করিম, সহ প্রচার সম্পাদক শাহজাহান আলী,সহ অফিস সম্পাদক দেওয়ান মাহমুদ রিমন,  সদস্য আব্দুল হামিদ হুমায়দি, জুবেদ আহমদ,বিশিষ্ট সমাজ সেবক-উত্তর ফেঞ্চুগঞ্জ ইউনিয়ন পরিষদের ৩ নং ওয়ার্ড মেম্বার ইছন মিয়া,৫নং ওয়ার্ড মেম্বার আকবর হোসেন,৬ নং ওয়ার্ড মেম্বার হেলাল উদ্দীন,৮ নং ওয়ার্ড মেম্বার ও পেনেল চেয়ারম্যান আব্দুল হান্নান প্রমূখ।

ছাত্রদল নেতা ফারদিন খাঁনের ঈদ শুভেচ্ছা

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সকল নেতাকর্মী সহ ফেঞ্চুগঞ্জবাসী-কে পবিত্র ঈদুল আযহা’র শুভেচ্ছা জানিয়েছেন ফেঞ্চুগঞ্জ উপজেলা ছাত্রদল নেতা ...