চরিত্রবান শিক্ষার্থীরাই দেশ ও জাতীর
ভবিষ্যত কর্ণধার
-----ছাত্রনেতা রেদওয়ান আহমদ চৌধুরী
বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া বিশ্বনাথ (দক্ষিণ) উপজেলা শাখার উদ্যোগে দাখিল ও এসএসসি কৃতি ও মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। সোমবার (৯জুলাই) দুপুরে উপজেলার একটি কমিউনিটি সেন্টারে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া মুহ্তারাম সভাপতি ছাত্রনেতা রেদওয়ান আহমদ চৌধুরী। তিনি তার বক্তব্যে বলেন, মানুষের শ্রেষ্ট সম্পদ হচ্ছে তার চরিত্র। আর একমাত্র চরিত্রবান শিক্ষার্থীরাই দেশ ও জাতীর
ভবিষ্যত কর্ণধার। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, শুধু জিপিএ ৫এর পিছনে দৌঁড়ালে চলবেনা নীতি নৈতিকতার শিক্ষাও গ্রহন করতে হবে।
প্রধান আলোচকের বক্তব্য রাখেন সিলেট সেন্টাল উইমেন্স কলেজের অধ্যক্ষ কবি কালাম আজাদ। তিনি বলেন মাতা পিতা ও শিক্ষকদের সম্মান করা শিক্ষার্থীদের নৈতিক দায়িত্ব। আজ সমাজ থেকে শ্রদ্ধাবোধ ও মূল্যবোধের অবক্ষয় ঘটছে। তরুণ শিক্ষার্থীরাই সেই মূল্যবোধ ফিরিয়ে আনতে পারে।
বিশ্বনাথ (দক্ষিন) উপজেলা তালামীযের সভাপতি মুহাম্মদ ইসলাম উদ্দিন লতিফির সভাপতিত্বে ও প্রচার সম্পাদক আশিকুর রহমান সাঈদের পরিচালনায়, প্রধান বক্তার বক্তব্য রাখেন, সিলেট পশ্চিম জেলা তালামীযের সভাপতি ছাত্রনেতা জাহেদুর রহমান, বিশেষ বক্তার বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক ছাত্রনেতা শেখ আলী হায়দার, দৌলতপুর ইসলামিয়া দারুস সুন্নাহ দাখিল মাদ্রাসার সুপার মাওলানা ইমাদ উদ্দিন। এসময় উপস্থিত ছিলেন, বিশ্বনাথ উপজেলা আল-ইসলার সভাপতি তালুকদার মো: ফয়জুল ইসলাম। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বিশ্বনাথ (উত্তর) উপজেলা তালামীযের সভাপতি আব্দুল হান্নান, বিশ্বনাথ (দক্ষিন) উপজেলা তালামীযের সহ সাধারণ সম্পাদক হাফিজ নাঈম আহমদ, সিনিয়র সদস্য
মাওলানা মোবাশ্বির আহমদ, বেলাল আহমদ, বিশ্বনাথ কামিল মাদ্রাসা শাখা তালামীযের সভাপতি গিয়াস উদ্দিন, সহ সাধারণ সম্পাদক সামসুলইসলাম, সৎপুর কামিল মাদ্রাসা শাখা তালামীযের সাধারণ সম্পাদক হাফিজ মাহদী হাসান।
সভা শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা নোমান আহমদ। অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের ক্রেস্ট ও শিক্ষা সামগ্রী প্রদান করা হয়।