সৈয়দপুরে বাহাসে আহলে সুন্নাত ওয়াল জামাতের কাছে শোচনীয় পরাজয় বরণ করলো
ওহাবী তাবলীগ জামাত।
*
সৈয়দপুর উপজেলা প্রশাসকের তত্ত্ববধানে ২১/০৬/২০১৬ ইং মঙ্গলবার সৈয়দপুর উপজেলায় আহলে সুন্নাত ওয়াল জামাআত ও ওহাবী তাবলীগ জামাতের মধ্যে এক মোনাজেরা হয়। নবী (দঃ) এর নাম মোবারক শুনে আঙ্গুল চুমে চোখে লাগানো যাবে কি যাবে না এ বিষয়ে সুন্নী ও ওহাবীদের এই মোনাজেরায় সুন্নী আলেমদের খুরদার যুক্তি আর দলিলের সামনে শোচনীয়ভাবে পরাজয় বরণ করে তাবলীগ ওহাবী জামাত। পরে পরাজিত তাবলীগ জামাতের আলেমরা মোনাজেরার বিচারক, উপজেলা নির্বার্হী অফিসার, উপজেলা চেয়ারম্যান, সৈয়দপুর থানা নির্বাহী অফিসার এর সামনে স্বীকার করতে বাধ্য হয় যে, নবী(দঃ) এর নাম মোবারক শুনে আঙ্গুল চুমে চোখে লাগানো একটি মুস্তাহাব আমল, একে বিদাত বলা যাবে না।
এর আগে সকাল পুর্ব ঘোষিত এই মোনাজেরায় দেখার জন্য সকাল ১১.০০ টায় উপজেলা চত্ত্বরে মানুষ ভিড় করতে শুরু করে। উভয় পক্ষের লোকের দ্বারা উপজেলা চত্ত্বর কানায় কানায় পূর্ণ হয়ে যায়।
সুন্নীদের পক্ষে মোনাজেরায় অংশগ্রহন করেন, ড. সৈয়দ এরশাদ আহমেদ আল বোখারী, মুফতী শাহ আলম সাহেব, মুফতী আমীন সাহেব, মাওলানা হেলাল উদ্দিন সাহেব,
অপর পক্ষে ওহাবী তাবলীগ জামাতের পক্ষে অংশগ্রহন করেন মোহাম্মাদ হারুন বোখারী, আব্দুর রহমান সাহেব, ইমরান আলম সাহেব এবং মুফতী জাফর কাশমী তবে তিনি মোনাজেরায় থাকলেও অর্ধ পথে তিনি উঠে চলে যান।
উভয় পক্ষের চলা ১১টা থেকে বিকার ৩টা পর্যন্ত যুক্তি পাল্টা যুক্তির সুন্নী জামাতের খুরদার যুক্তি আর দলিলকে উপযুক্ত হওয়ায় বিচারকগন সুন্নী জামাতকে বিজয়ী ঘোষনা করেন। বিজয়ীবেশে সুন্নী জামাতের উলেমারা উপজেলা কক্ষ থেকে বের হয়ে আসলে অপেক্ষমান হাজার হাজার সুন্নী জামাতের শুভাকাঙ্খীগন ফুলের মালা দিয়ে তাদের বরণ করে নেন।লিখিত কাগজে সুন্নী জামাতের আলেমরা সই করেন পরে পরাজীত ওহাবী জামাতের সকল আলেমরা লিখিত কাগজে সই করে নবীর নাম মোবারক শুনে আঙ্গুল চুম্মন করাকে মেনে নেন এবং একে বিদাত বলা যাবে না বলে স্বীকার করেন। লিখিত কাগজে স্বাক্ষীরুপে সই করেন উপজেলা প্রশাসক আবু সালেহ মুসা জঙ্গী, উপজেলা চেয়ারম্যান জনাব জাওয়াদুল হক সরকার, সৈয়দপুর থানা অফিসার্স ইনচার্য জনাব আমিরুল ইসলাম।
*
উল্লেখ্য, নবীর নাম শুনে আঙ্গুল চুম্বন করা নিয়ে কিছুদিন আগে ডালপট্টি মসজিদের ইমাম ইনাম সাদী বিদাত বলে মন্তব্য করলে আহলে সুন্নাত ওয়াল জামায়াত এর প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করে এর প্রতিবাদ জানায় যা নিয়ে শহড়জুড়ে চলে উত্তেচনা এরই পরিপ্রেক্ষিতে উপজেলা প্রশাসন উভয় পক্ষের আলেমদের মোনাজেরার আহবান জানায়। এরই পরিপ্রেক্ষিত আজকে অনুষ্ঠিত মোনাজেরায় ওহাবীরা শোচনীয় পরাজয় বরণ করে। বিজয়ী আহলে সুন্নাত ওয়াল জামাআত এসময় মহান আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করে উপজেলা চত্ত্বরে মোনাজাত করে এবং মোনাজেরার নয়নমনি সুন্নীদের এরশাদ আহমেদ আল বোখারী এক বিবৃতি বলেন যেটা হক সেটার বিজয়ী কেউ ঠেকাতে পারেনি আদৌও পারবে না ইনশাহআল্লাহ। তিনি সকলকে ধন্যবাদ জানান। [ সংগৃহীত ] ।।
**** শেয়ার করে ভ্রান্ত / বাতিল / ওহাবী, মওদুদী, আহলে হাদিস @ আসলে কবিস-দের মুখোশ উন্মোচন করুন । ***
মহান আল্লাহ আজ্জা ওয়া জাল্লাহ, জাল্লাহ জালালহু, জাল্লাহ শানহু আমাদের হেদায়েত ও হেফাজত করুন -- আমীন, ছুম্মা আমীন ।।
Tuesday, 26 June 2018
সত্য কখনো মিথ্যার কাছে হারতে পারে না। আসুন সবাই মিলে বাতিল প্রতিরোধ করি।
ছাত্রদল নেতা ফারদিন খাঁনের ঈদ শুভেচ্ছা
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সকল নেতাকর্মী সহ ফেঞ্চুগঞ্জবাসী-কে পবিত্র ঈদুল আযহা’র শুভেচ্ছা জানিয়েছেন ফেঞ্চুগঞ্জ উপজেলা ছাত্রদল নেতা ...
-
সভাপতি-হাবিবুর রহমান চৌধুরী সাধারণ সম্পাদক-আব্দুল হামিদ হুমায়দী মোহাম্মদ সোবেল, ২৬ জুলাইঃ ফেঞ্চুগঞ্জ উপজেলার ৩ নং ঘিলাছড়া ইউনিয়ন শাখার ক...
-
"একজন রেদওয়ান ভাই" ---------------------------------------- ''আপনার ঐ মুখ খানি আমাদের প্রিয়, হাজারো নেতার থেকে আপনি য...
-
উম্মাহর ক্রান্তিলগ্নে উলামায়ে কিরামকে অগ্রণী ভুমিকা পালনে এগিয়ে আসতে হবে - হযরত মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী আনজুমানে আল ইসলাহ ইউক...