ফাহাদ মাহমুদ ,ফেঞ্চুগঞ্জ:: সিলেটের ফেঞ্চুগঞ্জে ব্লাড ডোনেশন গ্রুপের উদ্যোগে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ও স্বেচ্ছায় রক্তদানে উদ্ধুদ্ধকরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১২ নভেম্বর) সকালে ফেঞ্চুগঞ্জ সরকারি কলেজে ৩য় বারের মতো রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়।
রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইনের পূর্বে স্বেচ্ছায় রক্তদানে উদ্বুকরনের লক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ সৈয়দ নুরুজ্জামান । ব্লাড ডোনেশন গ্রুপের সদস্য হাঃ ফাহাদ মাহমুদ এর কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্টানে স্বাগত বক্তব্য রাখেন ওয়াহিদুল ইসলাম তফাদার।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এর সাবেক পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ শফিকুল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেঞ্চুগঞ্জ সরকারি কলেজের ইংরেজি বিভাগের অধ্যাপক কমল পানি চৌধুরী, ইসলামি ইতিহাসের অধ্যাপক আজগার হোসাইন, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক নজমুল ইসলাম, গণিত বিভাগের অধ্যাপক অলক ভট্টাচার্য, ফেঞ্চুগঞ্জের জনপ্রিয় ইংরেজি প্রভাষক আব্দুল্লাহ আল মামুন।
অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন ব্লাড ডোনেশন গ্রুপের সিনিয়র সদস্য আজিম উদ্দিন, নর্থ ইস্ট মেডিকেল কলেজের চতুর্থ বর্ষের ছাত্র রুহেল আহমেদ প্রমুখ।
নর্থ ইস্ট মেডিকেল কলেজের সহযোগিতায় বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইনে ফেঞ্চুগঞ্জ সরকারি কলেজের অন্তত ৪০০ জন ছাত্রছাত্রীর রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।
উল্লেখ্য, বিনামূল্যে রক্তদান ছাড়াও আর্তমানবতার সেবায় দীর্ঘদিন ধরে বিভিন্ন কর্মসূচি গ্রহন করে আসছে ব্লাড ডোনেশন গ্রুপ ফেঞ্চুগঞ্জ।