Saturday, 11 August 2018

সিলেটে ইসলামি সাংস্কৃতিক সংগঠন রিসালাহ'র ২ মাসব্যাপী ইসলামী সংগীতের বিশেষ প্রশিক্ষণ কোর্স এর উদ্বোধন অনুষ্ঠিত:

মোহাম্মদ সোবেল, ১১ আগষ্ট,  শনিবারঃ
রিসালাহ সাংস্কৃতিক সংসদ (রিসাস) এর সিলেটে ২ মাসব্যাপী ইসলামি সঙ্গীতের বিশেষ প্রশিক্ষণ  কোর্ষ এর উদ্বোধনী অনুষ্টান বিকাল ৩:৩০ ঘটিকায় শাহজালাল ডিওয়াই কামিল মাদ্রাসায় অনুষ্টিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হযরত শাহজালাল দারুস সুন্নাহ ইয়াকুবিয়া কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ হযরত মাওলানা আবু ছালেহ মুহাম্মদ কুতবুল আলম। বক্তব্য রাখেন বিশিষ্ট আলেমে দীন ও মিডিয়া ব্যক্তিত্ব হযরত মাওলানা মুফতি বেলাল আহমদ, সিলেট মহানগর তালামীযের সংগ্রামী সভাপতি মুহাম্মদ মাহবুবুর রহমান ফরহাদ, প্রচার সম্পাদক মারুফ আহমদ, রিসালাহ'র নির্বাহী পরিচালক আব্দুল ওয়াদুদ ময়নুল।

এ ছাড়াও সভায় উপস্থিত ছিলেন জেদ্দা আল ইসলাহ'র সভাপতি কারী শামসুল ইসলাম ও দুবাই প্রবাসী মুহাম্মদ রেজা।

মুজাহিদুল ইসলাম বুলবুলের সভাপতিত্বে ও ফরহাদ আহমদের উপস্থাপনায় অনুষ্ঠিত সভায় মোনাজাত পরিচালনা করেন সৎপুর কামিল মাদ্রাসার আরবি প্রভাষক হযরত মাওলানা মুহাম্মদ মুনির উদ্দিন।

ছাত্রদল নেতা ফারদিন খাঁনের ঈদ শুভেচ্ছা

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সকল নেতাকর্মী সহ ফেঞ্চুগঞ্জবাসী-কে পবিত্র ঈদুল আযহা’র শুভেচ্ছা জানিয়েছেন ফেঞ্চুগঞ্জ উপজেলা ছাত্রদল নেতা ...