#হুব্বে_রাসুলে_সিক্ত_কবি_খাকানী_শিরওয়ানী
রাসূলের প্রেমে বিভোর দার্শনিক কবি হযরত খাকানী শিরওয়ানী যার আসল নাম "আফজাল উদ্দীন বা'দিল ইব্রাহীম ইবনে আলী নাদজির" (রাহিমাহুল্লাহ্) (১১২১-১১৯০), তরুণ বয়সে তার ছদ্ম নাম ছিল " হাক্বিক্বী"। তিনি ছিলেন ফারসি কাব্যজগতে এক সুপরিচিত ব্যক্তিত্ব। তাঁর কাব্যে রয়েছে প্রকৃত চেতনার খোরাক আর ইশকের ফোয়ারা। তিনি আল্লাহর হাবিবের ইশক এভাবেই প্রকাশ করেন:
#আরবি:
ما اعظم شانک ای مظفّر؟
ما اکرم وجهک ای مطهّر؟
#আরবি থেকে বাংলা:
‘হে চির বিজয়ী, কতোই না বড় আপনার শান
হে মহাপবিত্র, আপনার অবয়ব কতই না মহান
#ফার্সি:
ای عشر عطای توبه یکدم
صد ساله خراج هر دو عالم
ای خاک درت مسیح اکبر
جان درده صد هزار عازر
#ফার্সি থেকে বাংলা:
(হে রাসূল) আপনার এক শ্বাসের দশমাংশের মূল্য,
(দু'জাহানের) শত বছরের খাজনার চেয়েও উচ্চ মূল্য ।
আপনার দরজার ধূলিতে ঈসা মসিহ, হে মহান
আযেরের মত লাখ মৃতের দিয়েছে প্রাণ।
#বাংলা কাব্যানুবাদ: এম এ বাসিত আশরাফ ।