হযরত শাহজালাল (রহঃ)(জন্ম তুরস্ক ৬৭১
হিঃ ১২৭১ইং- মৃত্যু; ৭৪০ হিঃ ১৩৪১
ইং) ভারতীয় উপমহাদেশের
বিখ্যাত সুফি দরবেশ। হযরত
শাহজালাল(র:) ছিলেন
উপমহাদেশের একজন বিখ্যাত
দরবেশ ও কামীল পীর। তিনি
ছিলেন ওলিকুলের শিরোমণি।
সিলেট অঞ্চলে তার মাধ্যমেই
ইসলামের প্রসার ঘটে। সিলেটের
প্রথম মুসলমান শেখ বুরহান উদ্দিনের
ওপর রাজা গৌর গোবিন্দের
অত্যাচার এবং এর প্রেক্ষিতে
হযরত শাহজালাল(র:) ও তাঁর
সফরসঙ্গী ৩৬০ আউলিয়ার সিলেট
আগমন ইতিহাসের একটি
উল্লেখযোগ্য ঘটনা। এ কারণে
সিলেটকে ৩৬০ আউলিয়ার নগরী
বলা হয়। কেউ কেউ সিলেটকে
পূণ্যভূমি অভিধায়ও অভিহিত করেন।
আরবের মাটি ও সিলেটের মাটির
মিল কথিত আছে, প্রাচ্য দেশে
আসার পূর্বে শাহজালাল(র:) এর
মামা মুর্শিদ সৈয়দ আহমদ কবীর
(রঃ) তাকে এক মুঠো মাটি দিয়ে
বলেন, ‘স্বাদে বর্ণে গন্ধে এই
মাটির মতো মাটি যেখানে পাবে
সেখানে বসতি স্থাপন করে ইসলাম
প্রচার করবে।’ হযরত শাহজালাল(র:)
বিশিষ্ট শিষ্য শেখ আলীকে এই
মাটির দায়িত্বে নিয়োগ করেন
এবং নির্দেশ দেন যে, যাত্রা পথে
বিভিন্ন জনপদের মাটির সাথে যেন
এই জনপদের মাটির তুলনা করে
তিনি দেখেন। পরে এই শিষ্যের
উপাধি হয় চাষণী পীর। সিলেট
শহরের গোয়াইপাড়ায় তার মাজার
বিদ্যমান। সিলেটের মাটির সাথে
আরবের মাটির মিল পাওয়ায় হযরত
শাহজালাল(র:) সিলেটে বসতি
স্থাপন করে ইসলাম প্রচারে
মনোনিবেশ করেন। সিলেটে তেল ও
গ্যাস পাওয়ায় আরবের মাটি ও
সিলেটের মাটির মিল প্রমাণিত
হয়েছে।
গজার মাছ হযরত শাহজালাল এর
মাজার চত্বরের উত্তর দিকে একটি
পুকুর রয়েছে। এ পুকুরে রয়েছে
অসংখ্য গজার মাছ। এসব মাছকে
পবিত্র জ্ঞান করে দর্শনার্থীরা
ছোট ছোট মাছ খেতে দেয়। পুকুরের
পশ্চিম কোণে ছোট মাছ বিক্রির
ব্যবস্থা রয়েছে। পুকুরে অজুর
ব্যবস্থাও আছে। ২০০৩ সালের ৪
ডিসেম্বর বিষ প্রয়োগে পুকুরের
প্রায় ৭শ’রও বেশী গজার মাছ হত্যা
করা হয়। ফলে পুকুরটি গজার মাছ
শুন্য হয়ে পড়ে। মরে যাওয়া
মাছগুলোকে মসজিদের পশ্চিম
দিকের গোরস্থানে পুঁতে ফেলা হয়।
পুকুরটি মাছ শুন্য হয়ে যাওয়ার পর
হযরত শাহজালাল(র) এর অপর
সফরসঙ্গী
মৌলভীবাজারের শাহ মোস্তফা(র:)
এর মাজার থেকে ২০০৪ সালের ১১
জানুয়ারি ২৪ টি গজার মাছ এনে
পুকুরে ছাড়া হয়। বর্তমানে পুকুরের
গজার মাছের সংখ্যা কয়েক শ'তে
দাঁড়িয়েছে।
জালালী কবুতর ও নিজাম উদ্দিন
আউলিয়াঃ হযরত শাহজালাল(র:)
এর আধ্যাত্নিক শক্তির পরিচয়
পেয়ে হযরত নিজামুদ্দিন আউলিয়া
(র:) তাকে সাদরে গ্রহণ করেন।
প্রীতির নিদর্শন স্বরুপ।
Tuesday, 26 June 2018
হযরত শাহজালাল (রঃ) এর সংক্ষিপ্ত জীবনী :
ছাত্রদল নেতা ফারদিন খাঁনের ঈদ শুভেচ্ছা
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সকল নেতাকর্মী সহ ফেঞ্চুগঞ্জবাসী-কে পবিত্র ঈদুল আযহা’র শুভেচ্ছা জানিয়েছেন ফেঞ্চুগঞ্জ উপজেলা ছাত্রদল নেতা ...
-
সভাপতি-হাবিবুর রহমান চৌধুরী সাধারণ সম্পাদক-আব্দুল হামিদ হুমায়দী মোহাম্মদ সোবেল, ২৬ জুলাইঃ ফেঞ্চুগঞ্জ উপজেলার ৩ নং ঘিলাছড়া ইউনিয়ন শাখার ক...
-
"একজন রেদওয়ান ভাই" ---------------------------------------- ''আপনার ঐ মুখ খানি আমাদের প্রিয়, হাজারো নেতার থেকে আপনি য...
-
উম্মাহর ক্রান্তিলগ্নে উলামায়ে কিরামকে অগ্রণী ভুমিকা পালনে এগিয়ে আসতে হবে - হযরত মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী আনজুমানে আল ইসলাহ ইউক...